দেশের জনগণ সাংঘর্ষিক রাজনীতি বা মবোক্রেসি চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। জোর করে চাপিয়ে দিয়ে দাবি আদায় হবে না উল্লেখ করে সরকারকে নিরপেক্ষ ভূমিকা পালন করে নির্বাচনের রোডম্যাপ দেয়ার আহ্বান বিএনপির সিনিয়র এ নেতা।
![]() |
| জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সময় সংবাদ |
মঙ্গলবার (২৭ মে) জাতীয় প্রেস ক্লাবে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
অনির্বাচিত সরকারের স্বৈরাচারী হয়ে ওঠার লক্ষণ প্রকাশ হতে শুরু করেছে দাবি করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন,
‘কারা নির্বাচন দিলে বাংলাদেশে নির্বাচিত হবে না, তা তো পরিষ্কার৷ নির্বাচনের সঙ্গে বিচার, সংস্কার সাংঘর্ষিক নয়। সবগুলো চলমান প্রক্রিয়া। ৫ থেকে ১০ জন মানুষ জনগণকে বাইরে দেশের ভালো বুঝবে, এ তো শেখ হাসিনার মতো কথা হলো’, যোগ করেন তিনি।


0 Comments