ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত দুই দিনে ২০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরাইলি বিমান বাহিনী।
![]() |
| ছবি: রয়টার্স |
ইসরাইলি সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে বলে সোমবার (২৬ মে) উল্লেখ করা হয়েছে সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে।
ইসরাইলের সেনাবাহিনী দাবি করেছে, ‘সন্ত্রাসী, অস্ত্রের ডিপো, স্নাইপার এবং ট্যাঙ্ক-বিধ্বংসী অবস্থান, টানেল শ্যাফ্ট এবং অন্যান্য সন্ত্রাসী অবকাঠামো’ লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
এদিকে গাজায় বাস্তুচ্যুতদের জন্য ব্যবহৃত একটি স্কুলে বোমা হামলা চালিয়েছে দখলদার ইসরাইলি সেনারা। এ ঘটনায় বহু হতাহতের খবর পাওয়া গেছে।

0 Comments