অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। বৈঠকে তিন উপদেষ্টাকে বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ গঠনসহ বেশ কিছু দাবি জানিয়েছে দলটি।

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমে ব্রিফ করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। ছবি: সময় সংবাদ

শনিবার (২৪ মে) সন্ধ্যা ৭টার কিছু পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। ঘণ্টাখানেক বৈঠক শেষে গণমাধ্যমে ব্রিফ করেন বিএনপির প্রতিনিধিদলের নেতৃত্বে থাকা দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।


 

তিনি বলেন, আলোচনার বিষয়বস্তু আমাদের আগে জানানো হয়নি। তবে বর্তমান সার্বিক পরিস্থিতি নিয়ে একটি লিখিত বক্তব্য প্রধান উপদেষ্টাকে দেয়া হয়েছে। সুষ্ঠু নির্বাচনের জন্য তিন উপদেষ্টার পদত্যাগ দাবি জানানো হয়েছে এতে। আওয়ামী লীগের নেতাদের সুষ্ঠু বিচারের আওতায় আনার কথাও বলা হয়েছে।