রাজধানীর চানখারপুলে ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় ৬ জনকে হত্যার ঘটনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিবসহ ৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। এর মধ্য দিয়ে জুলাই বিপ্লবের প্রথম মামলার আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হলো।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সংগৃহীত ছবি

রোববার (২৫ মে) এ বিচার প্রক্রিয়া শুরু হয়।  


আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ২১ এপ্রিল এ মামলার তদন্ত শেষ হয়। প্রসিকিউটর গাজী এম এইচ তামিম জানান, ট্রাইব্যুনাল আনুষ্ঠানিক অভিযোগ আমলেই নিলেই বিচারের পরবর্তী ধাপ শুরু হবে।