বিএনপি ও জামায়াতে ইসলামীর পর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস (বামে) ও নাহিদ ইসলাম (ডানে)।

দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ শনিবার (২৪ মে) রাত সাড়ে ৮টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন।



এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন এ তথ্য নিশ্চিত করেছেন।