দিনাজপুরে ডিউটি থেকে ফেরার পথে যাত্রীবাহী বাসচাপায় পুলিশ সার্জেন্ট আব্দুল করিম (৪৬) নিহত হয়েছেন।

ছবি প্রতীকী

বৃহস্পতিবার(২৭ মার্চ) বিকেল ৫ টা ৪৫ মিনিটে দিনাজপুরের কাহারোল উপজেলার পূর্ব সাদীপুর এলাকায় এ এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল করিম নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার বতলাগাড়ি এলাকার বাসিন্দা মৃত আব্দুল গফুরের ছেলে।