লোহিত সাগরে মিশরের উপকূলে পর্যটকবাহী সাবমেরিন ডুবে ছয়জন রুশ নাগরিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ৩৯ জন বিদেশি পর্যটককে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) মিশরের পর্যটন শহর হুরঘাদা উপকূলে এই দুর্ঘটনা ঘটে।

বৃহস্পতিবার মিশরের পর্যটন শহর হুরঘাদা উপকূলে এই দুর্ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

স্থানীয় গভর্নরের কার্যালয় ফেসবুকে জানায়, আর কোন যাত্রী বা ক্রু নিখোঁজ নেই।