অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেক্সি ওভারচুক।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেক্সি ওভারচুক সাক্ষাৎ করেছেন। ছবি: পিআইডি

বৃহস্পতিবার (২৭ মার্চ) চীনের হাইনান প্রদেশে বিএফএ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত বোয়াও ফোরাম ফর এশিয়ার বার্ষিক সম্মেলনের ফাঁকে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় ।

এছাড়া পিপলস ব্যাংক অব চায়নার সাবেক ডেপুটি গভর্নর মাদাম উ জিয়াওলিংও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।