মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে পারমাণবিক আলোচনা নিয়ে ‘বোমা হামলার’ হুমকি দেয়ার কয়েক ঘণ্টা পর, প্রতিক্রিয়ায় ‘ক্ষেপণাস্ত্র প্রস্তুত’ রাখার কথা জানিয়েছে তেহরান।

ছবি: সংগৃহীত

রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদমাধ্যম তেহরান টাইমসের মতে, ইরানের সশস্ত্র বাহিনী এমন ক্ষেপণাস্ত্র প্রস্তুত করেছে যা বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্র-সম্পৃক্ত অবস্থানগুলোতে আঘাত করার কার্যকরী ক্ষমতা রাখে। 


প্রতিবেদনে দাবি করা হয়েছে, ‘এই উৎক্ষেপণ-প্রস্তুত ক্ষেপণাস্ত্রগুলোর বেশিরভাগই দেশজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা ভূগর্ভস্থ স্থাপনাগুলোতে অবস্থিত, যা বিমান হামলা মোকাবিলা করার জন্য ডিজাইন করা হয়েছে।’

 

এর আগে, ইরান যদি নতুন পারমাণবিক আলোচনায় রাজি না হয় তবে সামরিক পদক্ষেপের মুখোমুখি হতে পারে বলে সতর্ক করেন ট্রাম্প।