ঈদের দিন সোমবার (৩১ মার্চ) দুপুরে জুরাইন কবরস্থানে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত শেষে এ কথা বলেন তিনি।

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। ফাইল ছবি

 আওয়ামী লীগের বিষয়ে অবস্থান খুবই স্পষ্ট উল্লেখ করে নাহিদ বলেন, ‘আগেও বলেছি এখনও বলছি, আওয়ামী লীগের এ দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। ৫ আগস্ট আওয়ামী লীগ ও মুজিববাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ রায় দিয়েছে। এখন কীভাবে কার্যকর হবে তা দেখার বিষয়।

দলটির কার্যক্রম নিষিদ্ধ করা এই মুহূর্তে বাংলাদেশের মানুষের গণদাবি বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক।