কুমিল্লায় বিপুল পরিমাণ মাদক ও নগদ টাকাসহ এক কারবারিকে গ্রেফতার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

কুমিল্লায় বিপুল পরিমাণ মাদক ও নগদ টাকা উদ্ধার। ছবি: সময় সংবাদ

রোববার (৩০ মার্চ) রাতে কুমিল্লা কোতোয়ালি থানার বাখরাবাদ এলাকায় এই অভিযান পরিচালনা করে ওই মাদক কারবারিকেও গ্রেফতার করা হয়।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা র‍্যাব ১১ সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার মাহমুদুল হাসান।

গ্রেফতার সাজ্জাদ হোসেন সাগর (২২) কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভাটকেশ্বর গ্রামের আবুল হোসেনের ছেলে।