বাংলাদেশে আগামীকাল রোববার (৩০ মার্চ) খোলাচোখে চাঁদ দেখা যেতে পারে। ফলে ৩১ মার্চ, সোমবার বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হতে পারে বলে প্রতিবেদন করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।
![]() |
| ফাইল ছবি (সংগৃহীত) |
আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের বরাত দিয়ে শনিবার (২৯ মার্চ) স্থানীয় সময় বিকেল ৪টা ৩৬ মিনিটে এ খবর জানানো হয়েছে।
তবে এ বিষয়ে আর বিস্তারিত কিছু বলা হয়নি প্রতিবেদনে।
সংবাদমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, ‘বাংলাদেশে আজ চাঁদ দেখা যায়নি। তাই ঈদুল ফিতরের প্রথম দিন হবে ৩১ মার্চ।’
এদিকে আরব ও মুসলিম বিশ্বে আজ (শনিবার) শাওয়াল মাসের চাঁদ দেখা ‘অসম্ভব’ হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র। বলা হচ্ছে, যেহেতু চাঁদ সূর্যের আগে অস্ত যাবে এবং সূর্যাস্তের পরে মিলন ঘটবে, তাই এদিন সন্ধ্যায় চাঁদ দেখা সম্ভব হবে না।
গালফ নিউজকে দেয়া এক বিশেষ বিবৃতিতে, আমিরাতের জ্যোতির্বিদ ও এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান এবং আরব ইউনিয়ন ফর স্পেস অ্যান্ড অ্যাস্ট্রোনমির সদস্য, ইব্রাহিম আল-জারওয়ান প্রকাশ করেছেন, ‘সুনির্দিষ্ট জ্যোতির্বিদ্যাগত গণনা ইঙ্গিত দেয় যে, ২৯ মার্চ, ২০২৫ তারিখে সূর্যাস্তের পরে শাওয়াল মাসের চাঁদ দেখা অসম্ভব।’


0 Comments