সারা বিশ্বের সাথে মিল রেখে একই সাথে বাংলাদেশে ঈদ উদযাপন নিয়ে শুরু হয়েছে আলোচনা। যদিও ইসলামি চিন্তাবিদরা বলছেন, কোরআন এবং হাদিসে চাঁদ দেখা সাপেক্ষে সিয়াম ওবং ঈদ পালনের উপর একাধিকবার নির্দেশনা দেয়া হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, ৩০ মার্চ সূর্যাস্তের সময় চাঁদের বয়স হবে একদিনের কিছু বেশি। ত্বোহা খান তামিমের রিপোর্ট।

হাদিসে চাঁদ দেখা সাপেক্ষে সিয়াম ওবং ঈদ পালনের উপর একাধিকবার নির্দেশনা দেয়া হয়েছে। ছবি: কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে বানানো

প্রতিবছর রমজান শেষে ঈদের চাঁদ দেখা ও ঈদ উদযাপন নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। সৌদি আরবের সাথে মিল রেখে দেশের অনেক স্থানেই পালিত হয় ঈদের আনুষ্ঠানিকতা।

 

এবার আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, ৩০ মার্চ অর্থাৎ ২৯ রমজানে সূর্যাস্তের সময় শাওয়াল মাসের চাঁদের বয়স হবে ১.০৫ দিন। আর পরের দিন ৩১ মার্চ ২.০৫ দিন। এসময় চাঁদের স্থায়িত্ব হবে ৩০ মার্চ সন্ধ্যায় ৪৩ মিনিট আর পরের দিন আকাশে চাঁদের উপস্থিতি থাকবে ৫১ মিনিট।