![]() |
| বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহিত |
বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, হাসিনার বিচার সবার আগে বিএনপি চেয়েছে, এখনও চাচ্ছে। গত ১৬ বছর হাসিনার অন্যায়ের বিরুদ্ধে বিএনপি আন্দোলন সংগ্রাম করছে। সবশেষ জুলাই আন্দোলনেও বিএনপি সংগ্রাম করেছে। এতে বিএনপির হাজার হাজার নেতাকর্মী গুম, খুনের শিকার হয়েছে। কিন্তু এত কিছুর পরেও এখনো হাসিনার বিচার শুরু হয়নি।
![]() |
| ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। ছবি: সময় সংবাদ |
শনিবার (২৯ মার্চ) দুপুরে শহরের গোডাউন রোডস্থ বশির ভিলায় জেলা বিএনপি ও অঙ্গসংগঠন সমূহের আয়োজনে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে আওয়ামী দুঃশাসনের শিকার গুম, খুন পরিবার ও পঙ্গু নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ্যানি বলেন, ‘আওয়ামী লীগের বিচারের কথা বার বার বলা হচ্ছে। সেই সাথে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য দাবি তোলা হচ্ছে। আমরা মনে করি এতদিনে যদি হাসিনার বিচার শুরু করা হতো, তাহলে গুম, খুনের জন্য, জুলাই আন্দোলনে মানুষ হত্যা করার জন্য হাসিনা দোষী সাব্যস্ত হতো। কিন্তু হাসিনার বিচার এখনও শুরু হয়নি। তাই নিষিদ্ধের কথা না বলে, আগে হাসিনার বিচার শুরু করতে হবে। হাসিনার বিচার যত দ্রুত হবে, তত দ্রুতই আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাবে।
.jpeg)

0 Comments