ঈদের শুভেচ্ছা বিনিময়ের জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন।
![]() |
| সংগৃহীত ছবি। |
বৃহস্পতিবার (২৮ মার্চ) প্রধান উপদেষ্টার কার্যালয়ের সহকারী পরিচালক (অ্যাডমিন) খন্দকার মোমিনুর রহমান গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে দাওয়াতপত্র দুটি হস্তান্তর করেন। খালেদা জিয়ার একান্ত সচিব মো. আব্দুস সাত্তার ও তারেক রহমানের এপিএস মেহেদী হাসান দাওয়াতপত্র গ্রহণ করেন।

0 Comments