বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পরিবারের ঈদের ছবি নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
![]() |
| আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। ফাইল ছবি |
রোববার (৩০ মার্চ) দিবাগত রাতে তার পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, এক ফ্রেমে খালেদা জিয়া, তার ছেলে তারেক রহমান, পুত্রবধূ জোবাইদা রহমান ও নাতনি জাইমা রহমান। তাদের সবার মুখেই হাসি।
পোস্টে আসিফ নজরুল লিখেন, ‘আল্লাহ সর্বশ্রেষ্ঠ বিচারক। তিনি জালিমকে করেছেন বিতাড়িত, মজলুমকে প্রশান্ত!’
বিএনপি সূত্রে জানা গেছে, আসিফ নজরুলের পোস্ট করা ছবিটি আট বছর পর পরিবারের সদস্যদের নিয়ে লন্ডনে বড় ছেলে তারেক রহমানের বাসায় খালেদা জিয়ার ঈদুল ফিতর উদ্যাপনের।
গত ৮ জানুয়ারি শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সে করে সাবেক প্রধানমন্ত্রী চিকিৎসার জন্য লন্ডন পৌঁছান, হিথ্রো আন্তর্জাতিক বিমান বন্দর থেকে সরাসরি তাকে অ্যাম্বুলেন্সে করে ডেভেনশায়ার প্লেসে ‘দ্য লন্ডন ক্লিনিক’ এ ভর্তি করা হয়।
১৭ দিন চিকিৎসাধীন ছিলেন এই হাসপাতালে অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধায়নে। এরপর লন্ডন ক্লিনিকে তার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে ছেলে তারেক রহমানের বাসায় অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রস এর তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া।

0 Comments