ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর ‘বিরক্ত’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া তিনি ইরানে বোমা হামলার হুমকি দিয়েছেন বলেও জানা গেছে।

ছবি: সংগৃহীত
মার্কিন সংবাদমাধ্যম এনবিসির ক্রিস্টেন ওয়েলকারের সাথে এক ফোনালাপে ট্রাম্প বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলে পুতিনের সাম্প্রতিক মন্তব্যে তিনি ‘খুবই রাগান্বিত, বিরক্ত’।

 রুশ প্রেসিডেন্ট পরামর্শ দিয়েছিলেন যে ইউক্রেনের উচিত সম্ভাব্য শান্তি চুক্তির অংশ হিসেবে বিকল্প নেতৃত্ব বিবেচনা করা। তবে এই ধারণাটিকে বিপরীতমুখী বলে উড়িয়ে দিয়েছেন ট্রাম্প।