আজ ঈদের দিন। আনন্দের দিন। মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদ। বছর ঘুরে এ আনন্দ উৎসব আসে দু’বার। ইসলামপূর্ব যুগেও বিভিন্ন জাতি বিভিন্নভাবে উৎসব পালন করতো। তবে সেগুলো ছিল শুধু আনন্দ-ফুর্তি আর খেলাধুলা।
![]() |
| দ্বিতীয় হিজরিতে রসুল সা. প্রথম ঈদ পালন করেছেন। ছবি: সংগৃহীত |
হযরত আনাস ইবন মালিক রা. বর্ণনা করেছেন, জাহেলিয়া যুগের অধিবাসীরা প্রতিবছর দুটি দিনে উৎসব করত। মহানবী সা. মদিনায় এসে বললেন, তোমাদের জন্য দুটি দিন ছিল, তোমরা ফুর্তি করতে। আল্লাহ এখন তোমাদের ওই দুটি দিনের বদলে আরও বেশি উত্তম দুটো দিন সুনির্দিষ্ট করে দিয়েছেন–ঈদুল ফিতর ও ঈদুল আজহা। (নাসায়ি: ২০২১, মিশকাত: ১৪৩৯)
ঈদ উৎসবটির সত্যিকার তাৎপর্য যদি বুঝতে হয়, তাহলে আমাদের দেখতে হবে নবীজি সা. এবং সাহাবিগণ কীভাবে ঈদ উদ্যাপন করেছেন। আসুন, আমরা দেখি নবীজি এবং সাহাবাদের জীবনে ঈদ কেমন ছিল।
নবীজি সা. এর ঈদ উদযাপন
হযরত ইবনে জারীর রা. বর্ণনা মতে, দ্বিতীয় হিজরিতে রসুল সা. প্রথম ঈদ পালন করেছেন।

0 Comments