দেশের তিন জেলার ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা রয়েছে। সেইসঙ্গে বজ্রবৃষ্টিও হতে পারে।

সন্ধ্যার মধ্যে ৩ জেলায় ঝড় হতে পারে। ফাইল ছবি

বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানা গেছে।


 

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের সই করা পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, কুষ্টিয়া এবং পাবনা জেলার ওপর দিয়ে ঝড়ের আশঙ্কা রয়েছে।