মানুষের জীবন চলার পথে নানান পরীক্ষা আসে। কেউ পরীক্ষায় উত্তীর্ণ হয়, আবার কেউ বিভ্রান্তির পথে পা বাড়ায়। ঈমানের স্থায়িত্ব এবং জীবনের শেষ পরিণতি কেমন হবে, তা একমাত্র আল্লাহই জানেন। ইতিহাসে এমন অনেক ঘটনা আছে, যা আমাদের শিক্ষা দেয় যে, কোনো ব্যক্তি মুসলিম অবস্থায় শুরু করলেও শেষ পর্যন্ত তার ঈমান বজায় থাকবে কি না, তা নিশ্চিত নয়। ইমাম শামসুদ্দীন আস-সাফিরী রহ. এমনই একটি হৃদয়স্পর্শী ঘটনা উল্লেখ করেছেন, যা আমাদের জন্য গভীর শিক্ষার উৎস হতে পারে।

বন্ধুর কবর দেখতে গেলে তারা তার স্ত্রী ও সন্তানদের পায়। ছবি: সংগৃহীত

তিনজন ধর্মপ্রাণ বন্ধু হজের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পথে এক গ্রামে রাত্রিযাপন করার সময় তাদের একজন এক খ্রিষ্টান নারীর প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। প্রেমের মোহে সে ইসলাম ত্যাগ করে খ্রিষ্টধর্ম গ্রহণ করে আর সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করে।

তার বাকি দুই বন্ধু হজ পালন করে নিজ দেশে ফিরে যায়। বহু বছর পর তারা তার খোঁজ নিতে গিয়ে জানতে পারে, তাদের সেই বন্ধু ইতোমধ্যে মারা গেছে আর তাকে খ্রিস্টানদের কবরস্থানে দাফন করা হয়েছে।