বিএনপি নির্বাচনের কথা বললে অনেকের গাত্রদাহ শুরু হয় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ফাইল ছবি

রোববার (৯ ফেব্রুয়ারি) রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রস্তাবনা তুলে ধরে নগরীর সেগুনবাগিচা হাইস্কুল মাঠে শাহবাগ থানা বিএনপির কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।



তিনি বলেন, ‘অনেকে গণঅভ্যুত্থানে বিএনপির ভূমিকা অস্বীকার করার চেষ্টা করে। কিন্তু দীর্ঘ সময় পুলিশের বুলেটের সামনে দাঁড়িয়ে আন্দোলন করেছে বিএনপি। জুলাই-আগস্টেও সরকারের পতনে বলিষ্ঠ ভূমিকা রেখেছে বিএনপি।’


বিএনপি ক্ষমতায় যাবে এই ভয়ে বিএনপিকে ঘায়েল করার জন্য দেশে বিদেশে ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, ‘বিভিন্নভাবে বিএনপিকে দোষারোপ করা হচ্ছে। বিএনপিকে ইসলামবিরোধী দল হিসেবেও বলার চেষ্টা করা হচ্ছে।’