গাজীপুরসহ সারা দেশে সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে শুরু হতে যাওয়া ‘অপারেশন ডেভিল হান্ট’-এর সফলতা কামনা করেছেন জনপ্রিয় ইসলামি বক্তা শায়খ ড. মিজানুর রহমান আজহারী।

জনপ্রিয় ইসলামি বক্তা শায়খ ড. মিজানুর রহমান আজহারী। ফাইল ছবি

শনিবার (৮ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ পরিচালক ফয়সল হাসানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়। আজ শনিবার থেকেই এই অভিযান শুরু হবে।


 

এ বিষয়ে শায়খ ড. মিজানুর রহমান আজহারী তার ভেরিফাইড ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘অপারেশন ডেভিল হান্ট’ সফল হোক।