যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে সারা দেশে আরও ৪৭৭ জনকে গ্রেফতার করা হয়েছে।


শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদর দফতর থেকে এ তথ্য জানানো হয়।



শুক্রবার বিকেল থেকে শনিবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় তাদের গ্রেফতার ছাড়াও বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, গুলি ২০ রাউন্ড, ছুরি/চাকু ৩টি, রামদা/দা ২টি ও ৩টি হেমার।