শেরপুরে ধানের চাতালে ক্রিকেট খেলতে নিষেধ করায় হাবিবুর রহমান লেমন তালুকদার (৩৮) নামে এক ব্যক্তি ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। পেশায় তিনি একজন ব্যবসায়ী।
![]() |
| ছবিটি প্রতীকী |
রাতে তার মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে রাজধানী ঢাকার একটি হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় মারা যান লেমন।
লেমন শেরপুর পৌর শহরের দিঘারপাড় মহল্লার ধানচাল ব্যবসায়ী গোলাম মোস্তফা তালুকদারের ছেলে। তিনি বাবার রাইস মিলের ব্যবসায় জড়িত ছিলেন।

0 Comments