অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় ইনিংস শুরু হয়েছে, আর এই পথচলায় বাংলাদেশের জনগণ ও বিশ্ব সম্প্রদায়ের সমর্থন আছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় ইনিংসে দেশের জনগণ ও বিশ্ব সম্প্রদায়ের সমর্থন আছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। ছবি প্রেস উইং

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, ১২ দলীয় জোট এবং গণ অধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠকে তিনি এমন কথা বলেন।

পরে প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান।

 

প্রেস সচিব জানান, ‘প্রধান উপদেষ্টা বলেছেন, আমরা যে নতুন বাংলাদেশ গড়তে চাচ্ছি, তার সঙ্গে পুরো বিশ্ব এবং দেশের মানুষেরা আছেন। আজ একটি মহৎ উদ্যোগ শুরু হলো। আজকের দ্বিতীয় যাত্রার মধ্যদিয়ে আমরা কী রকমের বাংলাদেশ চাই তা নির্ধারিত হবে।’

 

এছাড়া ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ ও প্রশাসনের চালানো নৃশংসতার তথ্যও জাতিসংঘের প্রতিবেদনে উঠে এসেছে বলেও মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা।