রুয়ান্ডা-সমর্থিত বিদ্রোহীদের বিরুদ্ধে গেল সপ্তাহে কঙ্গোর গোমা শহরে হামলার সময় শত শত নারীকে ধর্ষণের পর আগুনে জীবন্ত পুড়িয়ে হত্যার অভিযোগ উঠছে।

কালো ধোঁয়ার কুণ্ডলীর মধ্যে লোকজনকে কারাগার থেকে পালাতে দেখা যাচ্ছে। ছবি: বিবিসি

বুধবার (৫ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।


 

জাতিসংঘের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, বিদ্রোহীদের হামলার সময় গোমার একটি কারাগারে বন্দি নারীদের ওপর নারকীয় অত্যাচার চালানো হয়। পালিয়ে যায় কারাগারে থাকা হাজার হাজার পুরুষ বন্দি।

 

জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর উপপ্রধান ভিভিয়ান ভ্যান ডি পেরে জানিয়েছেন, ঘটনার সময় কারাগার থেকে প্রায় চার হাজার পুরুষ বন্দি পালিয়ে যেতে সক্ষম হলেও, নারীদের অংশটিতে আগুন ধরিয়ে দেয়া হয়। তিনি বলেন, ‘কারাগারে থাকা শত শত নারীকে ধর্ষণ করা হয়, এরপর তাদের কক্ষগুলোতে আগুন লাগিয়ে পুড়িয়ে মারা হয়।’