ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের সব কর্মকাণ্ডের বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন ঢাবি ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির অংশ হিসেবে ঢাবিতে বিক্ষোভ মিছিল শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।



গণেশ বলেন, বারবার স্মারকলিপি দেয়ার পরও বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করেনি, তাই আজ বিক্ষোভ-পরবর্তী আবারও স্মারকলিপি দেয়া হলো।


তিনি বলেন, ভিসি স্যার ছিলেন না, কোষাধ্যক্ষ ভিসির পক্ষ থেকে স্মারক গ্রহণ করেন।