চেক প্রতারণার অভিযোগে জামালপুরের সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমীন মিলনকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

জামালপুরের সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমীন মিলন। ছবি: সংগৃহীত

সোমবার (৭ এপ্রিল) জামালপুরের যুগ্ম জেলা জজের ২য় আদালতের বিজ্ঞ বিচারক নিস্কৃতি হাগিদক এই রায় দিয়েছেন।

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামি রুহুল আমিন মিলন ৩ মাসের সময় নিয়ে বাদী শহিদুল্লাহ শহীদের কাছ থেকে ২ লাখ টাকা ধার নেন। কিন্তু ৩ মাসের সময় অতিবাহিত হলে টাকা পরিশোধ করতে টালবাহানা শুরু করেন। এক পর্যায়ে, ২০২৩ সালের ১২ জুলাই পাওনা টাকা না দিয়ে কৃষি ব্যাংক জামালপুর শাখার চেক বই থেকে ২ লাখ টাকার চেক প্রদান করেন।