বিমসটেক সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের ব্যাপারে বাংলাদেশ এখনও আশাবাদী বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন।
![]() |
| ড. মুহাম্মদ ইউনূস (বামে) এবং নরেন্দ্র মোদি। ফাইল ছবি |
বুধবার (২ এপ্রিল) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
পররাষ্ট্র সচিব বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর সম্মেলনের ফাঁকে বৈঠকের ব্যাপারে এখনও আমরা আশাবাদী। এ ব্যাপারে এখনও চেষ্টা চলছে।
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আজ (বুধবার) বিমসটেক শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। এতে অংশ নিয়েছে বঙ্গোপসাগর অঞ্চলের ৭টি দেশ।

0 Comments