ঈদে মুক্তি পেয়েছে ঢাকাই সুপারস্টার শাকিব খানের ‘বরবাদ’। সিনেমা হলে দর্শকের উপচে পড় ভিড়। অনেকে বলছেন শাকিব খানের সেরা সিনেমা ‘বরবাদ’। এবার অভিনেতার সিনেমাটিকে প্রশংসায় ভাসালেন তার প্রাক্তন স্ত্রী চিত্রনায়িকা শবনম বুবলী।

শাকিব খান ও বুবলী। ছবি: সংগৃহীত

সিনেমা প্রসঙ্গে সংবাদ মাধ্যমে কথা বলার সময় সুপারস্টার শাকিব খানের বরবাদের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন বুবলী। যদিও এবার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বুবলী অভিনীত সিনেমা ‘জংলি’। এটাও দর্শক প্রশংসায় ভাসিয়েছেন।


তবে ‘বরবাদ’ প্রসঙ্গে বুবলী বলেন, ‘বরবাদ; একটি ঝড়ের নাম যেটি আসলে অনেক জোরে শুরু হয়ে গেছে। সবাই কিন্তু এই ঝড়ের পূর্বাভাস অনেক আগেই পেয়েছিল। সো সেখান থেকে ‘বরবাদ’ কিন্তু বরবাদের গতিতেই যাচ্ছে একদম মারমার কাটকাট অবস্থা।


শাকিব খানের প্রশংসায় পঞ্চমুখ হয়ে তিনি বলেন, সেখান থেকে আমি বলবো যে আমাদের মেগাস্টার আমাদের মহারাজা আমাদের সবার ভালোবাসার নায়ক শাকিব খানের সিনেমা ‘বরবাদ’ যেখানে চলছে এটা আমাদের ইন্ড্রাস্টির জন্য গর্ব করার বিষয়। আমি চাই এভাবে ‘বরবাদ’ চলুক পাশাপাশি অন্য সিনেমাগুলোও চলুক।