শাকিব খান অভিনীত ও রায়হান রাফি পরিচালিত ‘তুফান’ সিনেমার গান ‘দুষ্টু কোকিল’ মাইলফলক গড়ল। ইউটিউবে গানটির বর্তমান ভিউ সংখ্যা ৪০০ মিলিয়ন ছুঁয়েছে।

‘তুফান’ সিনেমার পোস্টারে ‘দুষ্টু কোকিল’ গানের দৃশ্যে মিমি ও শাকিব। ছবি: সংগৃহীত

গত বছর ঈদে মুক্তি পাওয়া ‘তুফান’ সিনেমাটি দুই দশকের ইতিহাসে বাংলা চলচ্চিত্রের মধ্যে সর্বোচ্চ শোর রেকর্ড গড়েছে। বক্স অফিস হিট এ সিনেমার গানও বাজিমাত করেছে সংগীতাঙ্গনে।

‘চরকি’ এবং ‘এসভিএফ’-এর যৌভ ইউটিউব চ্যানেলে ‘দুষ্টু কোকিল’ গানটি মুক্তির পর দর্শকপ্রিয়তা শুরু করে। ইউটিউব স্ক্রল করে দেখা যায়, চরকির ইউটিউব চ্যানেলে গানটির ভিউ সংখ্যা ২৭১ মিলিয়ন। অন্যদিকে এসভিএফ ইউটিউব চ্যানেলে গানটির ভিউ সংখ্যা ১২৯ মিলিয়ন। দুটি ইউটিউব চ্যানেলের ভিউ যোগ করলে দাঁড়ায় ৪০০ মিলিয়ন ভিউ।