আওয়ামী লীগ সভানেত্রী ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের রাজ্যসভায় কথা বলেছেন দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং।

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

তিনি বলেছেন, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচারের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছিল। তবে তাতে ভারত সরকার সাড়া দেয়নি।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ভারতের রাজ্যসভায় শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে এক আইনপ্রণেতার প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

 

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতন হয়। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন।

 

এরপর গত ২৩ ডিসেম্বর মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য নয়াদিল্লির কাছে একটি কূটনৈতিক চিঠি পাঠায় ঢাকা।