আওয়ামী লীগ সরকারের আমলে সরকারি প্রকল্পে কেনাকাটায় সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। ছবি: ভিডিও থেকে নেয়া

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর মাইডাস সেন্টারে দুর্নীতির ধারণা সূচক-২০২৪ প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।


 

তিনি বলেন, দুর্নীতির বৈশ্বিক সূচকে বাংলাদেশের অবস্থানের ২ ধাপ অবনমন হয়েছে। বিশ্বের ১৮০টি দেশের মধ্যে ঊর্ধ্বক্রম অনুযায়ী (ভালো থেকে খারাপ) বাংলাদেশের অবস্থান ১৪৯ থেকে পিছিয়ে ১৫১ নম্বরে পৌঁছেছে। সিপিআই ২০২৪ অনুযায়ী বাংলাদেশের স্কোর ২৩। যা বিগত ১৩ বছরের মধ্যে সর্বনিম্ন।