অবৈধ সম্পদ অর্জন ও সন্দেহভাজন লেনদেনের অভিযোগে আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ডা. দীপু মনি এবং তার স্বামীর বিরুদ্ধে পৃথক দুই মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
![]() |
| অবৈধ সম্পদ অর্জন এবং ২৮টি ব্যাংক হিসাবে অবৈধ লেনদেনের অভিযোগে দীপু মনি ও তার স্বামীর বিরুদ্ধে দুটি মামলা করেছে দুদক। ফাইল ছবি |
সোমবার (১০ ফেব্রুয়ারি) সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ের সামনে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
প্রথম মামলায় বলা হয়, চাঁদপুর-৩ আসনের সাবেক এমপি দীপু মনি, পাবলিক সার্ভেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে ৫ কোটি ৯২ লাখ ২ হাজান ৫৩০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এছাড়া তার নিজ নামে বিভিন্ন ব্যাংকে পরিচালিত মোট ২৮টি হিসাবে ৫৯ কোটি ৭৯ লাখ ৯২ হাজার ৭৩১ টাকা হস্তান্তর, রূপান্তর, স্থানান্তরের মাধ্যমে সন্দেহজনক লেনদেন করেছেন।
অন্যদিকে দ্বিতীয় মামলায় তার স্বামী তৌফীক নেওয়াজ ও দীপু মনিকে আসামি করা হয়েছে। মামলায় ক্ষমতার অপব্যবহারপূর্বক ঘুষ ও দুর্নীতির মাধ্যমে পরস্পর যোগসাজশে ১ কোটি ৯৬ লাখ ৩৯ হাজার ২০৫ টাকার জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

0 Comments