জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান বলেছেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে কম ট্যাক্স-ভ্যাট আদায় হয় বাংলাদেশে। আমরা প্রতিবছর ঋণ করে বাজেট বাড়াচ্ছি; যা কোনোভাবেই কাম্য নয়।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাজশাহীতে ব্যবসায়ীদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় বক্তব্য রাখছেন এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান। ছবি: সময় সংবাদ

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাজশাহীতে ব্যবসায়ীদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।



এনবিআর চেয়ারম্যান বলেন, ‘প্রকৃতপক্ষে ব্যবসায়ীরা ভ্যাট দেন না। ভ্যাট দেন গ্রাহকরা। বলা হয়, ব্যবসায়ীরা সরকারের হয়ে ভ্যাট আদায় করে। কিন্তু এই প্রক্রিয়া সুষ্ঠুভাবে চলে না। ব্যবসায়ীরা ভ্যাট ফাঁকি দেন। ফলে আমাদের ঋণ করে বাজেট বড় করতে হয়। এ ক্ষেত্রে ট্যাক্সের আওতা বাড়ানো ছাড়া বিকল্প নেই।’