প্রকাশ পেয়েছে নতুন সিনেমা ‘বরবাদ’র টিজার। যেখানে আবারও গ্যাংস্টার চরিত্রে ‘বিধ্বংসী’ রূপে ধরা দিয়েছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান।

‘বরবাদ’র টিজারে শাকিব খান। ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) মুক্তি পায় ‘বরবাদ’র টিজার। ‘তুফান’ সিনেমার পর আবারও অ্যাকশন ঘরানার ‘বরবাদ’ সিনেমায় একজন গ্যাংস্টার চরিত্রে অভিনয় করেছেন শাকিব।

১ মিনিট ৪৪ সেকেন্ডের টিজারটি প্রকাশ পেয়েছে এসকে ফিল্ম ইউটিউব চ্যানেলে। টিজারে দেখা যায়, এ গল্পের নায়িকা নিতুকে (ইধিকা পাল) না পেলে পুরো দুনিয়া বরবাদ করে দিতে প্রস্তুত গ্যাংস্টার শাকিব।

 

টিজারের সংলাপে শাকিব খান বলেন, আমি শুধু একটা জিনিসই ভাবি নিতু শুধুই আমার।

‘বরবাদ’ টিজারে শাকিব খান। ছবি: সংগৃহীত

টিজারে আরও দেখা যায়, গ্যাংস্টার ছেলের জন্য সমাজে লজ্জাবোধ করেন শাকিবের মা।