আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ৪৭ অনুচ্ছেদ অনুযায়ী আওয়ামী লীগের নিষিদ্ধ করার কথা বললেও তা থমকে গেছে।
![]() |
| সংস্কার নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন বলেন, নির্বাচনমুখী সংস্কার করুন। নির্বাচনের জন্য বেশি সময়ক্ষেপণের জন্য কৌশল অবলম্বন করলে জাতি মেনে নেবে না। ছবি: ভিডিও থেকে নেয়া |
বুধবার (৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে আঞ্চলিক সম্পাদক পরিষদ আয়োজিত ‘জাতীয় ঐক্য ও বর্তমান বাস্তবতা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।
বিএনপির এ নেতা বলেন, আওয়ামী লীগ নামে বাংলাদেশে কেউ রাজনীতি করতে পারবে না। গণহত্যার বিচারে এই সংগঠন নিষিদ্ধ করতে হবে।
ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দোসররাও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে রয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।

0 Comments