ডিম ওজন কমাতে সাহায্য করতে পারে কারণ এটি উচ্চ প্রোটিনসমৃদ্ধ, কম ক্যালোরিযুক্ত এবং দীর্ঘ সময় পেট ভরা রাখে। তবে ডিম খাওয়ার সঠিক পদ্ধতি জানা জরুরি, যাতে এটি ওজন কমানোর জন্য কার্যকর হয়।
![]() |
| ওজন কমানোর জন্য সবচেয়ে উপকারী সেদ্ধ ডিম। ছবি: সংগৃহীত |
জেনে নিন যেভাবে ডিম খেলে ওজন কমবে-
১. সেদ্ধ ডিম: ওজন কমানোর জন্য সবচেয়ে উপকারী। এতে কম ক্যালোরি এবং বেশি প্রোটিন থাকে। সকালে নাশতায় খেলে দীর্ঘক্ষণ ক্ষুধা লাগবে না।
কিভাবে খাবেন?
প্রতিদিন ১-২টি সেদ্ধ ডিম খেতে পারেন। এতে লবণ, গোলমরিচ বা লেবুর রস দিয়ে খেতে পারেন। সাথে শসা, টমেটো, বা কাঁচা সবজি খেতে পারেন।
২. ডিমের সাদা অংশ: ক্যালোরি কম, প্রোটিন বেশি। ফ্যাট কম থাকায় দ্রুত ওজন কমাতে সাহায্য করে।
কিভাবে খাবেন?
২-৩টি ডিমের সাদা অংশ ও ১টি সম্পূর্ণ ডিম দিয়ে অমলেট বানাতে পারেন। সবজি (পেঁয়াজ, ক্যাপসিকাম, ব্রকোলি) যোগ করলে আরও স্বাস্থ্যকর হবে।
আরও পড়ুন: সকালের নাশতায় শর্করা
৩. ডিম ও সবজি ভাজি: পুষ্টিকর ও কম ক্যালোরিযুক্ত। ফাইবার ও প্রোটিন একসাথে পাওয়া যায়।
কিভাবে খাবেন?
২টি ডিম ফেটিয়ে সামান্য অলিভ অয়েল বা নারকেল তেলে ভাজুন। সাথে ক্যাপসিকাম, ব্রকোলি, টমেটো বা পালং শাক যোগ করুন।
৪. ডিম ও ওটমিল: ডিম ও ওটস একসাথে খেলে পেট অনেকক্ষণ ভরা থাকে। সুস্থভাবে ওজন কমাতে সহায়ক।
কিভাবে খাবেন?
১টি সেদ্ধ ডিম ও এক বাটি ওটমিল একসাথে খান। ওটসে মধু বা বাদাম যোগ করতে পারেন
৫. রাতের খাবারে হালকা ডিমের স্যুপ: হালকা খাবার হওয়ায় রাতে হজম সহজ হয়। গ্যাস্ট্রিকের সমস্যা কমায়।

0 Comments