বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের মিশর ও জর্ডানে আশ্রয় দেয়ার জন্য তৃতীয়বারের মত আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

শুক্রবার (৩১ জানুয়ারি) ওভাল অফিসে ট্রাম্প বলেন, ‘আমি শুনেছি কেউ বলছে যে তারা এটা করবে না, কিন্তু আমার মনে হয় তারা করবে। আমি আত্মবিশ্বাসী যে তারা করবে।’

ট্রাম্পের দাবি, মিশর ও জর্ডান বারবার প্রত্যাখ্যান করলেও বাস্তুচ্যুত ফিলিস্তিনের আশ্রয় দেবে।

নিজের প্রস্তাব মেনে নিতে কায়রো ও আম্মানের ওপর কোনো চাপ প্রয়োগে ব্যবস্থা নেয়ার বিষয়টি বিবেচনা করছেন কি না এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘তারা ফিলিস্তিনিদের আশ্রয় দেবে। তারা এটা করবে, ঠিক আছে? আমরা তাদের জন্য অনেক কিছু করি এবং তারা এটা করবে।’