গত কয়েক বছর ধরেই বাড়ছে বিশ্বের এক নম্বর ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দাম। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসার পর এর দাম আরও বেড়ে যায়। ট্রাম্পের ক্রিপ্টোকারেন্সি সংক্রান্ত পদক্ষেপের পর তা হু হু করে বাড়তে শুরু করেছে।
![]() |
| গত শুক্রবার (২৪ জানুয়ারি) ট্রাম্প ক্রিপ্টোকারেন্সি বাজার নিয়ন্ত্রণ বিষয়ক একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। ছবি: সংগৃহীত |
আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন মতে, গত শুক্রবার (২৪ জানুয়ারি) ট্রাম্প ক্রিপ্টোকারেন্সি বাজার নিয়ন্ত্রণ বিষয়ক একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। এরপরই বিটকয়েনের দাম ২.৫ শতাংশ বেড়ে যায়।
এদিন সন্ধ্যার মধ্যে বিটকয়েনের মূল্য বেড়ে দাঁড়ায় প্রায় ১ লাখ ৪ হাজার ৭৩৬ ডলারে। আর এর বাজারমূল্য বেড়ে হয় ২.০৭ ট্রিলিয়ন ডলার।
ট্রাম্পের আগমনকে কেন্দ্র করে ক্রিপ্টো মার্কেটে বিনিয়োগকারীদের মধ্যে অন্যরকম উদ্যম লক্ষ্য করা যাচ্ছে। এর ফলে বিটকয়েনসহ আরও একাধিক ক্রিপ্টোকারেন্সির দর বেড়েই চলেছে। গত সোমবার ট্রাম্পের শপথ গ্রহণের পরই বিটকয়েনের দাম ১ লাখ ৯ হাজার ডলারের ওপর উঠে যায়।

0 Comments