পটুয়াখালীতে জনপ্রিয় ইসলামী আলোচক ড. মিজানুর রহমান আজহারীর তাফসিরুল কোরআন মাহফিলে মানুষের ঢল নেমেছে।
![]() |
| শহরের কেন্দ্রীয় শহীদ মিনার মাঠের মাহফিলে ড. মিজানুর রহমান আজহারী। ছবি: সময় সংবাদ |
শনিবার (২৫ জানুয়ারি) রাত ৮টা ১৪ মিনিটে তিনি শহরের কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন আয়োজিত মাহফিলের মঞ্চে উঠে আলোচনা শুরু করেন।
এ সময় লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতিতে তিনি ইসলাম ও দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।
এর আগে বিকেলে হেলিকপ্টারে করে তিনি পটুয়াখালী স্টেডিয়াম মাঠে অবতরণ করেন।

0 Comments