বিনোদন জগতে কাজ করা মোটেও সহজ বিষয় নয়। বরং জাকজমক দুনিয়ার আড়ালে রয়েছে কঠিন চলার পথ। সে ‘অপ্রিয় সত্য’ নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল নাদিয়া হুসেন খান।

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল নাদিয়া হুসেন খান। ছবি: সংগৃহীত

পাকিস্তানের সংবামাধ্যম ডেইলি পাকিস্তানের প্রতিবেদনে জানা যায়, সম্প্রতি এক সাক্ষাৎকারে নাদিয়া শোবিজ দুনিয়ায় কালো অধ্যায় নিয়ে খোলামেলা আলোচনা করেন।

নাদিয়া বলেন, প্রভাবশালী ব্যক্তি বিশেষ করে পুরুষরা নারী অভিনেত্রী ও মডেলদের ইন্ডাস্ট্রিতে ভালো কাজ পেতে সাহায্য করে। বিনিময়ে তারা দাবি করেন অনৈতিক কাজের। একটি ‘স্পেশাল ডিনারে’ অংশ নেয়ার জন্য চাপ দেন।

নাদিয়া আরও বলেন, আমি দেখেছি, কাজ পাওয়ার আশায় অনেকে সেচ্ছায় অনৈতিক কাজে নিজেকে জড়িয়ে ফেলেন। ওই সব ‘স্পেশাল ডিনারে’ অংশ নেন। আবার অনেকে এসব এড়িয়ে চলেছেন। এজন্য ভালো কাজ হাতছাড়াও করেছেন।

 

একটু হতাশ হয়েই নাদিয়া বলেন, শোবিজে নতুন আসা তারকারা এ সমস্যায় বেশি পড়েন। তবে প্রতিষ্ঠিত পরিবার ও ক্যারিয়ার থাকার পরও এ সমস্যায় অনেকে পড়েছেন। আমিও একাধিকবার এ সমস্যার পড়েছি।