কার হাতে যাবে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকের মালিকানা- দুনিয়াজুড়ে এ নিয়ে চলছে নানান জল্পনা-কল্পনা। টিকটক কেনা নিয়ে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যে শুরু হয়েছে তীব্র প্রতিযোগিতা।
![]() |
| ছবি: সংগৃহীত |
ইলন মাস্ক, মি. বিস্টের পর এবার জনপ্রিয় এই প্লাটফর্মটি কিনে নিতে প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের আগ্রহের কথাও শোনা যাচ্ছে।
যুক্তরাষ্ট্রে বৈধভাবে কার্যক্রম শুরু করলেও, আগামী আড়াই মাসের মধ্যে দেশটিতে চীনা মালিকানাধীন জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটির ব্যবসা যেকোনো মার্কিন প্রতিষ্ঠানের কাছে বিক্রি করতে হবে। এর পর থেকেই যুক্তরাষ্ট্রে টিকটকের ব্যবসা কিনতে আগ্রহী হয়ে উঠেছে বেশ কয়েকটি মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান।
শুরুতে কেবল ধনকুবের ইলন মাস্কের নাম শোনা গেলেও, এবার টিকটক কেনার দৌড়ে নাম লেখাতে যাচ্ছে মাইক্রোসফট।

0 Comments