সরবরাহ বাড়ায় কমতে শুরু করেছে শাক-সবজি, আলু ও পেঁয়াজের দাম। তবে ঘাটতির অজুহাতে আরও অস্থির হয়ে উঠেছে চাল ও তেলের বাজার।

মাঘের মাঝামাঝি সময়ে এসে রাজধানীর বাজারগুলোতে আরও বাড়ছে শীতকালীন শাক-সবজির সরবরাহ। দোকানিরাও এর পসরা সাজিয়ে বসছেন। ছবি: সময় সংবাদ

শুক্রবার (৩১ জানুয়ারি) কেরানীগঞ্জের আগানগর ও জিনজিরা এবং রাজধানীর কারওয়ানবাজারসহ বেশ কয়েকটি বাজারঘুরে এ চিত্র দেখা যায়।



মাঘের মাঝামাঝি সময়ে এসে রাজধানীর বাজারগুলোতে আরও বাড়ছে শীতকালীন শাক-সবজির সরবরাহ। দোকানিরাও এর পসরা সাজিয়ে বসছেন। এতে হাতে গোনা কয়েকটি সবজির দাম ওঠানামা করলেও কমেছে বেশিরভাগের দাম।