ইসলামি সমাজকল্যাণ পরিষদ চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে আসার আহ্বান জানিয়েছেন ইসলামি স্কলার ড. মিজানুর রহমান আজহারী।

ইসলামি স্কলার ড. মিজানুর রহমান আজহারী। ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এসব কথা লেখেন।


 আজহারী পোস্টে লেখেন,

"চট্টগ্রাম বিভাগের বন্ধুরা, ইনশাআল্লাহ আগামীকাল (শুক্রবার, ৩১ জানুয়ারি) থাকছি-- ঐতিহাসিক প‍্যারেড ময়দানে, ইসলামি সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম এর উদ্যোগে আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিলে।

আসুন, দেখা হবে, কথা হবে।"