বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য খতমে কোরআর, দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়েছে।

খালেদা জিয়ার রোগমুক্তির জন্য লন্ডন বিএনপির নেতাকর্মীরা দোয়ার আয়োজন করেছিলেন। ফাইল ছবি

শুক্রবার (১৭ জানুয়ারি) জুমার নামাজ শেষে যুক্তরাজ্যের পূর্বলন্ডনের ব্রিকলেন মসজিদে এই কর্মসূচি পালিত হয়। যুক্তরাজ্য বিএনপি এ কর্মসূচি পালন করে।

 
এদিকে মায়ের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছেলে ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
 
যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালেক বলেন, ‘হাসিনা সরকার আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যা করতে চেয়েছিল। তাকে চিকিৎসা না দিয়ে জেলে আটক রেখেছিল। আমাদের ধারণা হাসপাতালে তাকে স্লো পয়জনিং করা হয়েছে।'
 
তিনি আরও বলেন, গত ৮ জানুয়ারি বেগম জিয়া লন্ডনে আসার পর তিনি পরিবারের সঙ্গে মিলিত হয়েছেন। ডাক্তররা তার ভালো চিকিৎসা দিচ্ছেন। আমরা তার জন্য দোয়া করছি।