চলতি বছর পবিত্র হজ পালন করতে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫৪ হাজার ৪৯৭ যাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এরমধ্যে ৯ জনের মৃত্যু হয়েছে।
![]() |
বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫২ হাজার ৬৯০ যাত্রী সৌদি আরব পৌঁছেছেন। ছবি: সংগৃহীত
|
বৃহস্পতিবার (২২ মে) হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে জানা যায়, সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪,৫৮৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪৯,৯১৪ জন। হজযাত্রী পরিবহনে এ পর্যন্ত ১৪১টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৭৩টি ফ্লাইট, সৌদি এয়ারলাইন্স ৪৭টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২১টি।
হজযাত্রীদের চিকিৎসা সেবায় সৌদি আরবে বাংলাদেশ মিশনের উদ্যোগে চিকিৎসা কেন্দ্রগুলো থেকে এ পর্যন্ত ১৫,২৮১টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে এবং আইটি হেল্পডেস্ক থেকে ৯,৯২০টি সেবা দেওয়া হয়েছে। এ বছর সর্বমোট ৮৬,৭৭৮টি হজ ভিসা ইস্যু হয়েছে, যার মধ্যে সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমেই ভিসা ইস্যুর হার শতভাগ।

0 Comments