সুনামগঞ্জের পুলিশের বিশেষ অভিযানে রাজনৈতিক মামলায় আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) রাত ১টার দিকে উপজেলার জাউয়া বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

সুনামগঞ্জে রাজনৈতিক মামলায় গ্রেফতার আওয়ামী লীগ নেতা রাজন তালুকদার ও যুবলীগ নেতা মো. শাহিন মিয়া (৪০)। ছবি: সময় সংবাদ

গ্রেফতার রাজন তালুকদার (৬০) গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের পীরপুর-মল্লিকপুর গ্রামের মৃত আব্দুল মমিনের ছেলে ও গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক। মো. শাহিন মিয়া (৪০) জাউয়াবাজার ইউনিয়নের ঝামক গ্রামের মৃত আজাদ মিয়ার ছেলে। তিনি জাউয়াবাজার ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি।