রমজান আত্মশুদ্ধি, ধৈর্য, সংযম, ত্যাগ ও অপরের প্রতি সহমর্মিতা প্রকাশের মাস। এ মাসে পরিবারের সঙ্গে আমাদের অত্যন্ত মাধূর্যপূর্ণ আচরণ ও সহমর্মিতা দেখানো উচিত। নবীজি (সা.) রমজান মাসে তার পরিবারের সাথে অত্যন্ত মমত্বপূর্ণ, ন্যায়পরায়ণ ও সম্মানজনক আচরণ করতেন।
তার আচরণের কয়েকটি দিক নিম্নরূপ: নবীজি (সা.) রমজান মাসে নিজ পরিবারকে তারাবিহ, কুরআন তিলাওয়াত ও দোয়া অর্থাৎ ইবাদাতের প্রতি উৎসাহিত করতেন এবং সম্মিলিত ইবাদতের গুরুত্ব দিতেন। বিশেষ করে শেষ তাহাজ্জুদ ও ইফতারের সময়।
নবী (সা.) ঘরের কাজে সাহায্য করতেন। আয়েশা (রা.) বলেন,
রমজানে তিনি পরিবারের সদস্যদের সাহরি ও ইফতারের ব্যবস্থাপনায় সহযোগিতা করতেন এবং দরিদ্রদের সাথে খাবার ভাগ করে নেওয়ার তাগিদ দিতেন। পরিবারের সদস্যদের ভুলত্রুটিতে ক্ষমাশীলতা অবলম্বন করতেন।


0 Comments