মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পাল্টাপাল্টি পোস্ট করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী। ঢালিউড মেগাস্টার শাকিব খানের জন্মদিন একদিন না পেরোতেই ছেলের সঙ্গে শাকিবের বিশেষ মুহূর্তের ছবি আপলোড করেন তারা।

বামে চিত্রনায়িকা অপু বিশ্বাস ও ডানে চিত্রনায়িকা শবনম বুবলী। ছবি: সংগৃহীত

শুক্রবার (২৮ মার্চ) ছিল ঢালিউড মেগাস্টার শাকিব খানের ৪৬তম জন্মদিন। বিশেষ এ দিনটিতে দুই ছেলেকে নিয়ে একান্তে সময় কাটান অভিনেতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে সে মুহূর্তের ছবি প্রকাশ করেছেন অপু ও বুবলী।